অমাবস্যার ভরাকোটালে দিঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস - The News Lion

অমাবস্যার ভরাকোটালে দিঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস




দি নিউজ লায়ন ; অমাবস্যার ভরাকোটালে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। দিঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। উত্তাল সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল রাত থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল দিঘার সমুদ্র। উত্তাল হয়ে উঠেছিল। সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করে। ইতিমধ্যেই রাজ্যের তরফে উপকূলবর্তী এলাকায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপকুলবর্তী এলাকায়   হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


 উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে আজ থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ভারী থেকে অতিভারী বর্ষণ হবে বলে জানা গিয়েেছ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে ব্বৃষ্ড়টি বে বলে জানানো হয়েছে। তার সঙ্গে বজ্রপাত হতে পারে বলে সতর্কতা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বজ্রপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে। 


 আলিপুর আবহায়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দক্ষিণবঙ্গের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় আজ এবং আগামিকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.